ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে হাজতখানায় শীতে আসামিদের কষ্ট লাঘবে কার্পেট, নামাজের জন্য জায়নামাজসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার বিকালে হাজতখানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এহসানুল হক হাজতখানা পরিদর্শন করেন। এ সময় চলমান শীত মৌসুমের কথা বিবেচনায় নিয়ে আসামিদের কষ্ট লাঘবে হাজতখানার মেঝেতে কারপেট বিছানোর ব্যবস্থা করেন।
এছাড়া এদিন ধর্মীয় ইবাদত নির্বিঘ্নে পালনের সুযোগ নিশ্চিত করতে হাজতীদের জন্য নামাজ আদায়ের জায়নামাজ সরবরাহ করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হাজতখানার বিভিন্ন স্থানে পর্যাপ্ত ময়লার ডাস্টবিন স্থাপন করা হয়েছে।


